যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিমন্ত্রীর নির্দেশে নিখোঁজ কিশোরী উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৮ মে,২০২৬, ০৮:৫৮ পিএম
প্রতিমন্ত্রীর নির্দেশে নিখোঁজ কিশোরী উদ্ধার

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশে যশোরে অপহরণের শিকার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। পুলিশের সাইবার টিমের অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যেই নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল সকালে ওই কিশোরী স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা ওই কিশোরীকে অপহরণের অভিযোগ এনে আদালতে মামলা করা হয় তার পরিবারের পক্ষ থেকে।

মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাঁচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়।

আদালত বিষয়টি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। এছাড়া, এ বিষয়ে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এদিকে, বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশের পর প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে অবহিত করেন।

পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বৃহস্পতিবার (৭ মে) রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে তাকে উদ্ধার করে।

শুক্রবার তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাকে একাধিকবার কল করে কিশোরীকে দ্রুত উদ্ধারের জন্য নির্দেশনা দেন।

বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়ে কাজ শুরু করেন। একপর্যায়ে কিশোরীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)