যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চবিকে সাত গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন যবিপ্রবির নারী দল

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০২:২০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৩:৪৪ পিএম
চবিকে সাত গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন যবিপ্রবির নারী দল

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (নারী) এর ফাইনালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে (চবি) ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে যবিপ্রবির মেয়েরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এই ঐতিহাসিক জয় তুলে নেয়।

যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই দলের নেতৃত্বে ছিলেন আফরা খন্দকার।

দলের অন্য সদস্যরা হলেন, শিউলি রায়, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তার, মনিরাতুজ জোহরা শশী, জান্নাতুল ইসলাম রুমি, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, টোয়া রোজা, পূর্ণিমা রানি মন্ডল, অভিকা রানি হালদার অভি, সোনিয়া খাতুন, মোসা. আরিফা খাতুন ও আঁখি সুলতানা সাথী।

দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে অধিনায়ক আফরা খন্দকার বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম এবং কোচ ও ম্যানেজমেন্টের সঠিক দিকনির্দেশনার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমাদের দলের বন্ডিং ছিল চমৎকার।

দলের কোচ উজ্জ্বল চন্দ্র সূত্রধর এবং ম্যানেজার ইশরাত জাহান এই জয়কে বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। তারা জানান, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে চবিকেও বড় ব্যবধানে পরাজিত করেছে তাদের দল। ফুটবল শেষে এই দলটি এখন ভলিবল ম্যাচে অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

এদিকে ফুটবলে যবিপ্রবির জন্য দিনটি ছিল দ্বিগুণ আনন্দের। মেয়েদের পাশাপাশি ছেলেদের বিভাগেও সাফল্যের খবর এসেছে। দিনের অন্য এক ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যবিপ্রবি ছেলে ফুটবল দল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)