যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে বিতর্কিত ডিএনএসহ দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৪:২০ পিএম
যশোরে বিতর্কিত ডিএনএসহ দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

যশোর জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিযুক্ত দালাল চক্রের দৌরাত্ম্য ও নানাবিধ অনিয়মের বিরুদ্ধে একের পর এক অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এদিন আদালত বিতর্কিত ডিএনএ-সহ দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শহরে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আলোচিত ‘ডিএনএ ডায়াগনস্টিক সেন্টার’ এবং ‘পিয়ারলেস ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে সরকারি হাসপাতাল থেকে ফুসলিয়ে রোগী ভাগিয়ে আনা, ভুল রিপোর্ট প্রদান এবং রোগীদের সাথে আর্থিক প্রতারণার অসংখ্য অভিযোগ আসছিল।

সম্প্রতি এক প্রান্তিক রোগী প্রতারণার শিকার হয়ে পুলিশের দ্বারস্থ হলে ডিএনএ ডায়াগনস্টিক কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয়, যা নিয়ে সুবর্ণভূমিতে সংবাদ প্রকাশিত হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান দুটির বৈধ লাইসেন্স, স্বাস্থ্য বিভাগের অনুমোদন কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র- কোনো প্রয়োজনীয় কাগজপত্রই নেই।

এই অপরাধে ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে দেন। এরপর ‘যশোর ডায়াগনস্টিক সেন্টার’ এ অভিযান চালানো হয়।

সেখানে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর অভিযোগ থাকায় এবং মালিকপক্ষ অনুপস্থিত থাকায় আগামী সাত দিনের মধ্যে যাবতীয় বৈধ নথিপত্র সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস জানান, স্বাস্থ্যসেবা নিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না।

লাইসেন্সবিহীন ও দালালনির্ভর এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাক্তার আবির হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)