যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শৈলকূপায় কলাবাগান কেটে জমি দখল, পাঁচ লাখ টাকা ক্ষতির দাবি

শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ১২:২৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৫ মে,২০২৬, ০৩:০১ পিএম
শৈলকূপায় কলাবাগান কেটে জমি দখল, পাঁচ লাখ টাকা ক্ষতির দাবি

ঝিনাইদহের শৈলকূপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের প্রায় এক একর জমির কলাবাগান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ত্রিবেনি ইউনিয়নের চর নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে পাঁচ থেকে ছয় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

ভুক্তভোগী কৃষক আশরাফুজ্জামান অভিযোগ করেন, ত্রিবেনি ইউনিয়নের বসন্তপুর গ্রামের ইমন হোসেন মিল্টন দীর্ঘদিন ধরে জাল দলিলের মাধ্যমে তার জমি দখলের চেষ্টা করে আসছেন, যা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

বৃহস্পতিবার সকালে ১০-১৫ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জমিতে প্রবেশ করে প্রায় ৫০০টি কলাগাছ কেটে ফেলেছে। পরে তারা কিছু কলা ভ্যানে করে নিয়ে যায় এবং ট্রাক্টর দিয়ে জমি চষে দেয়। কৃষক আশরাফুজ্জামান বলেন, ‘আমি গরিব মানুষ, এই ফসলের ওপরই আমার সংসার চলে। বাগানটি হারিয়ে আমি এখন নিঃস্ব।’

ক্ষতিগ্রস্ত কৃষকের ভাই মোয়াজ্জেম হোসেন জানান, ১৯৬৪ সাল থেকে জমিটি তাদের ভোগদখলে রয়েছে। তার বাবা ভীম চন্দ্র নামে এক ব্যক্তির কাছ থেকে জমিটি ক্রয় করেছিলেন। মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষ গায়ের জোরে জমি দখলের চেষ্টা করছে।

তবে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ইমন হোসেন মিল্টন দাবি করেন, তিনি ২০২২ সালে জমিটি কিনে ২০২৪ সালে রেজিস্ট্রি সম্পন্ন করেছেন। এতোদিন প্রতিপক্ষ জাল দলিলের মাধ্যমে জমিটি দখল করে রেখেছিল, তিনি কেবল তার নিজস্ব জমি দখলে নিয়েছেন।

এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি নিয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)