যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৫ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ডিবির অভিযানে তিন যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধারের দাবি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৫ মে,২০২৬, ১২:০৮ পিএম
আপডেট : শুক্রবার, ১৫ মে,২০২৬, ১২:২৩ পিএম
যশোরে ডিবির অভিযানে তিন যুবক গ্রেপ্তার, ইয়াবা উদ্ধারের দাবি

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে যশোর টাউন হল ময়দানের পেছনের ঢালাই রাস্তা থেকে রুবেল হোসেন ওরফে সার্কিট রুবেলকে আটক করা হয়। 

রুবেল শহরের নীলগঞ্জ সাহাপাড়ার জাকির হোসেনের ছেলে। অন্যদিকে, এসআই বাবলা দাসের নেতৃত্বে শার্শা উপজেলার বাগআঁচড়া আমতলা এলাকা থেকে আরও দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাগআঁচড়া আমলাই প্রাইমারি স্কুলের পেছনের আব্দুল জলিলের ছেলে ইসরাফিল হোসেন এবং সাতমাইল মাঠপাড়ার নজরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন।

তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)