যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৯ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চেকপোস্ট দেখে পালাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৮:৩৭ পিএম
চেকপোস্ট দেখে পালাতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে তরুণের মৃত্যু

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্ট দেখে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বাসের চাকায় পিষ্ট হয়ে আরজ আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার আনুমানিক বেলা ৬টার দিকে শহরের শহীদ মশিউর রহমান সড়কের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরজ আলী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, বিকেলে একটি মোটরসাইকেলে তিন জন আরোহী চড়ে হামদহ এলাকা থেকে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি যখন শহরের প্রেরণা-৭১ চত্বরের কাছাকাছি পৌঁছায়, তখন সেখানে ট্রাফিক পুলিশের সদস্যরা অবৈধ যানবাহন ও লাইসেন্স পরীক্ষার জন্য তল্লাশি চালাচ্ছিলেন।

হঠাৎ সামনে পুলিশের চেকপোস্ট দেখে চালক আতঙ্কিত হয়ে পড়েন এবং ট্রাফিক আইন এড়াতে দ্রুত ডান দিক দিয়ে মোটরসাইকেলটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কাঁটাতারের বেড়ায় মোটরসাইকেলটি আটকে যায় এবং আরোহীরা মহাসড়কে ছিটকে পড়েন।

ঠিক সেই মুহূর্তে চুয়াডাঙ্গা রুটে চলাচলকারী ‘সাগর পরিবহন’ নামের একটি দ্রুতগামী বাস আরজ আলীকে সরাসরি চাপা দেয়। বাসের ভারী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর রহমান জানান, "খবর পাওয়ার পরপরই আমরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাসের চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)