যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সংসদে ‘হিজাব অবমাননার’ প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ১২:১৯ পিএম
আপডেট : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৪:০৩ পিএম
সংসদে ‘হিজাব অবমাননার’ প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নারী সংসদ সদস্যদের হিজাব পরিধান প্রসঙ্গে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। এ সময় দেশব্যাপী চলমান ধর্ষণের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানান সংগঠনটির নেতাকর্মীরা।

আজ সোমবার (১৫ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইবি ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতাকর্মীরা 'হিজাব নারীর অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার', 'হিজাব নিয়ে বিদ্বেষ, রুখে দাও বাংলাদেশ', 'হিজাব নিয়ে দিলে টান, গতি হবে খান খান' ইত্যাদি স্লোগান দেন। এ সময় ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘গতকাল জাতীয় সংসদে হিজাব নিয়ে যে কটাক্ষমূলক বক্তব্য দেওয়া হয়েছে, সে বিষয়ে অবিলম্বে দেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে ওই বক্তব্যকে যেভাবে টেবিল চাপড়ে স্বাগত জানানো হয়েছে, সে বিষয়েও সংসদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে হবে। ইসলাম নিয়ে অবমাননাকর বা কটাক্ষমূলক বক্তব্য রোধে সংসদে একটি স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সংসদের ভেতরে ও বাইরে ইসলামবিদ্বেষ ছড়ানোর এক মহোৎসব চলছে। শাহজালালের এই পুণ্যভূমিতে কোনো ইসলামবিদ্বেষের স্থান হবে না। দেশের ইসলামপ্রিয় মানুষ এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিতে বাধ্য হবে। দেশের মানুষ আর কারও গোলাম হয়ে থাকতে চায় না। যারা দেশবিরোধী ও ধর্মবিদ্বেষী রাজনীতি করবে, দেশের মানুষ তাদের চিরতরে প্রত্যাখ্যান করবে।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)