যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০২:৩০ পিএম
দেবহাটায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরার দেবহাটায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) বেলা ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইন ও শোভাযাত্রার আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানের পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, নূর মোহাম্মদ, রবিউল ইসলাম, নাজিম উদ্দীন, মোয়াজ্জেম হোসেন, নজরুল ইসলাম, আবুল হোসেন, কালাম সরদার, সাজু পারভীন, রেহেনা খাতুন, জুলেখা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী রেবেকা সুলতানা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)