যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবোর পুকুর দূষিত: দ্রুত সংস্কারের দাবি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ জুন,২০২৬, ০২:০৯ পিএম
পাইকগাছায় ড্রেনের নোংরা পানিতে পাউবোর পুকুর দূষিত: দ্রুত সংস্কারের দাবি

খুলনার পাইকগাছা পৌরসভা নির্মিত ড্রেন থেকে নির্গত নোংরা পানি, মলমূত্র ও বিভিন্ন বর্জ্যের কারণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) কলোনির পুকুরগুলোর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। এতে পুকুরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ মাছের মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সঙ্গে এলাকায় মশা-মাছির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত ও মশাবাহিত রোগের আতঙ্কে দিন কাটাচ্ছেন কলোনির কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

কলোনিবাসীদের সূত্রে জানা গেছে, পৌরসভার ড্রেনের এই দূষিত ও বর্জ্যমিশ্রিত পানি দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের কলোনি সংলগ্ন পুকুরে গিয়ে পড়ছে। ফলে পুকুরের পানি সম্পূর্ণভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তীব্র দূষণের কারণে ইতিমধ্যে একটি পুকুরের সব মাছ মারা গেছে। পরবর্তীতে অন্য একটি পুকুরে কিছু মাছ স্থানান্তর করা হলেও দূষণের তীব্রতায় সেখানেও মাছ মরে ভেসে উঠছে।

পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখা অফিসের উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন জানান, ড্রেনের নোংরা পানির কারণে পুকুরের পানি মারাত্মকভাবে বিষাক্ত হয়ে গেছে। ফলে গোসল, কাপড় ধোয়া ও অন্যান্য দৈনন্দিন কাজে পুকুরের পানি ব্যবহার পুরোপুরি বন্ধ রয়েছে। এছাড়া প্রতি বছর বর্ষা মৌসুমে ড্রেনের পানি উপচে পুকুর ও পুরো কলোনি এলাকা তলিয়ে যায় এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এই জনদুর্ভোগের দ্রুত ও স্থায়ী সমাধানের দাবিতে পরিবেশসম্মতভাবে ড্রেন সংস্কার এবং ড্রেনের প্রাচীর উঁচু করার জন্য পৌর প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বাপাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস.এম. রিফাত-বিন রফিক এই আবেদনটি দাখিল করেন।

এ বিষয়ে পাইকগাছা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি লিখিত আবেদন পেয়েছি। জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ড্রেন সংস্কার ও দূষণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)