যশোর, বাংলাদেশ || সোমবার, ২২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী নাশকতা ঠেকাতে যশোরে ছাত্র-যুবদলের নেতাকর্মীরা রাজপথে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ১০:২৫ পিএম
আপডেট : সোমবার, ২২ জুন,২০২৬, ১০:২৭ পিএম
আওয়ামী নাশকতা ঠেকাতে যশোরে ছাত্র-যুবদলের নেতাকর্মীরা রাজপথে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা রুখে দিতে যশোরের রাজপথে সোচ্চার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে সোমবার (২২ জুন) রাতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেন। জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল কোর্ট মোড়ে এসে শেষ হয়।

এ সময় জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।

তাদের এসব অপতৎপরতার প্রতিবাদে আমাদের এ বিক্ষোভ মিছিল।

তিনি বলেন, কোনোভাবেই পতিত ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোসরদের যশোরের রাজপথে নামতে দেওয়া হবে না।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)