যশোর, বাংলাদেশ || সোমবার, ২২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়কের খানাখন্দ সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলনেতা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৯:৪৭ পিএম
সড়কের খানাখন্দ সংস্কার করে প্রশংসায় ভাসছেন যুবদলনেতা

দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া মহম্মদপুর মডেল প্রাইমারি স্কুলের সামনের সড়কটি। এতে যানবাহনসহ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

নিজস্ব অর্থায়নে সেই রাস্তা সংস্কার করে প্রশংসায় ভাসছেন স্থানীয় ইউপি সদস্য ও যুবদল নেতা তানজীর রহমান সোহাগ। সীমাহীন এই দুর্ভোগ নিরসনে তার এই উদ্যোগে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

সোমবার উপজেলা সদরের মডেল প্রাইমারি স্কুলের সামনের রাস্তাটি সংস্কার করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহম্মদপুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পড়ে ছিল। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো জলাবদ্ধ হয়ে পড়ে। মধুমতি ব্রিজের যোগাযোগ ব্যবস্থা, মহম্মদপুর মিনি স্টেডিয়াম, গার্লস স্কুল, প্রাণিসম্পদ অফিস এবং মহম্মদপুর থানায় যাতায়াতের জন্য এই একমাত্র সড়কটি ব্যবহার করতে হয়। ফলে, প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল কয়েকটি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষকে। বিশেষ করে কোমলমতি স্কুল শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াত ব্যবস্থা এক প্রকার বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল।

জনগণের এই চরম দুর্ভোগ লাঘবে এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে অবশেষে এগিয়ে আসেন মহম্মদপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য ও যুবদল নেতা তানজীর রহমান সোহাগ। তিনি কোনো সরকারি বরাদ্দের অপেক্ষা না করে, সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে সড়কটির বড় বড় খানাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন।

স্থানীয় অটোভ্যান চালক চাঁদ মিয়া বলেন, এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের অনেক কষ্ট হতো। প্রয়োজনের তাগিতে চলতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন পথচারীরা। রাস্তাটি সংস্কার করায় প্রশংসায় ভাসছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানায়, সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে তারা যাতায়াতে চরম কষ্ট পাচ্ছিলেন। এই মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য তানজীর রহমান সোহাগ বলেন, সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ ও স্কুলগামী শিশুরা কষ্ট পাচ্ছিল। একজন জনপ্রতিনিধি এবং সামাজিক দায়িত্ববোধ থেকে আমি নিজের সামর্থ্য অনুযায়ী এই দুর্ভোগ লাঘবের চেষ্টা করেছি মাত্র। জনস্বার্থে আমার এই ধরনের কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)