যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশের বিশেষ তল্লাশি, চাকুসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৯:৫৪ পিএম
পুলিশের বিশেষ তল্লাশি, চাকুসহ যুবক আটক

যশোর শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সন্দেহভাজন অপরাধীদের শনাক্ত করতে তিন ঘণ্টাব্যাপী বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্টে একযোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ট্রাফিক বিভাগের কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। একইসঙ্গে ট্রাফিক পুলিশের একাধিক টিমও মাঠে সক্রিয় ছিল।

অভিযান চলাকালে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি, চালকের কাগজপত্র যাচাই এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের একটি সূত্র জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ তল্লাশি অভিযান চালানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের চাঁচড়া চেকপোস্ট, পালবাড়ি, ধর্মতলা, নিউমার্কেট ও মণিহার চত্বরে একযোগে এ তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং চালকদের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। অভিযান চলাকালে কয়েকজনকে সন্দেহজনকভাবে পুলিশ হেফাজতে নেয়। তাদের মধ্যে চাঁচড়া এলাকা থেকে রবিন হোসেন নামে এক যুবককে একটি বার্মিজ চাকুসহ আটক করা হয়। তিনি ধোপাখোলা গ্রামের তাইজুল মোড়লের ছেলে। পরে তাকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

এছাড়া, মণিহার এলাকা থেকে আটক দুই যুবকের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, নিউমার্কেট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথচারী ও যানবাহনের ওপর বিশেষ নজরদারি চালানো হয়।

যশোর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, তিন ঘণ্টাব্যাপী অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। এছাড়া বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাজিবুল ইসলাম বলেন, জুন মাসজুড়ে জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশে বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)