যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ জিতলেন সাইফান

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ১২:৩০ এ এম
সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ জিতলেন সাইফান

চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আনন্দ পাঠকদের মাঝে বাড়াতে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিকাশমান মিডিয়া আউটলেট সুবর্ণভূমি। এই আয়োজনের এগারোতম দিনে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হয়েছেন সাইফান বিন ইয়াসিন আদিয়াত নামে এক পাঠক/দর্শক।

গত শনিবার (২১ জুন) দিনগত রাত ১২টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এগারোতম পর্বের কুইজ ভিডিওটি প্রকাশ করা হয়। এবারের প্রশ্ন ছিল, ‘২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হবে কোন রাউন্ড থেকে?’ প্রতিযোগিতার সব নিয়ম ও শর্ত মেনে যেসব পাঠক/দর্শক উত্তর দিয়েছেন তাদের মধ্যে থেকে ভাগ্য পরীক্ষায় বিজয়ী হয়েছেন সাইফান বিন ইয়াসিন আদিয়াত। তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুবর্ণভূমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

কুইজে অংশগ্রহণের নিয়ম ও শর্তাবলি

প্রতিদিন রাত ১২টায় সুবর্ণভূমির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে নতুন কুইজের ভিডিও প্রকাশ করা হয়। উত্তর জমা দেওয়ার শেষ সময় পরবর্তী দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রতিযোগীকে অবশ্যই সুবর্ণভূমির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং প্রশ্নের ভিডিওটি নিজের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া টাইমলাইনে শেয়ার করতে হবে।

উত্তরের সাথে চ্যানেল সাবস্ক্রিপশন এবং ভিডিও শেয়ার করার স্ক্রিনশট কমেন্ট সেকশনে যুক্ত করা বাধ্যতামূলক।

লটারির মাধ্যমে প্রতিদিন একজন চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়। পুরস্কার নেওয়া ও ‘সুবর্ণভূমি বিশ্বকাপ আড্ডা’য় অংশ নেওয়ার ক্ষেত্রে বিজয়ীর পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করতে হতে পারে।

সুবর্ণভূমির কর্মকর্তা-কর্মচারী বা তাদের পরিবারের সদস্যরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারলেও লটারিতে তাদের নাম উঠলে তা বাতিল বলে গণ্য হবে।

বিশ্বকাপের পুরো সময় জুড়ে পাঠকদের জন্য সুবর্ণভূমির এই আনন্দদায়ক কুইজ প্রতিযোগিতা অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)