যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গরিলা শিম্পাঞ্জি হাতি মাছ- কারা নেই বিশ্বকাপের ভবিষ্যদ্বাণীতে!

তসলিম শিমুল

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০১:০০ পিএম
গরিলা শিম্পাঞ্জি হাতি মাছ- কারা নেই বিশ্বকাপের ভবিষ্যদ্বাণীতে!

২০১০ বিশ্বকাপে ‘পল দ্য অক্টোপাস’-এর ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ২০২৬ ফিফা বিশ্বকাপেও সেই ধারা অব্যাহত রয়েছে। এবার বিভিন্ন দেশের চিড়িয়াখানা ও অ্যাকুয়ারিয়ামের প্রাণীরা ‘নিজেদের পছন্দের দল বেছে নিয়ে’ ম্যাচের ফল ও সম্ভাব্য চ্যাম্পিয়নের পূর্বাভাস দিচ্ছে। এরই মধ্যে কয়েকটি ম্যাচের ফলও সঠিকভাবে মিলিয়ে আলোচনায় এসেছে এসব ‘জ্যোতিষী’ প্রাণী।

মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িয়াখানায় বিভিন্ন দেশের পতাকা ও জার্সির প্রতিরূপ সামনে রেখে প্রাণীদের পছন্দ যাচাই করা হচ্ছে। সেখানে দুটি ছোট ক্যাপিবারা বিশ্বকাপ জয়ের জন্য স্বাগতিক মেক্সিকোকে বেছে নিয়েছে। এটি দেশের প্রতি পক্ষপাত, নাকি পতাকার রঙে আকৃষ্ট হয়ে- তা অবশ্য নিশ্চিত নয়।

একই চিড়িয়াখানার গরিলা ফাউস্তিনা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার স্পেনের পক্ষেই মত দিয়েছে। তবে স্পেন-উরুগুয়ে ম্যাচ নিয়ে তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে ৩৯ বছর বয়সী আরেক গরিলা চেঞ্চা। তার দাবি, ২৭ জুনের ম্যাচে উরুগুয়ে স্পেনকে হারাবে।

এদিকে দুটি জিরাফের পূর্বাভাস, ‘কে’ গ্রুপে ডিআর কঙ্গো কলম্বিয়াকে হারাবে। আগের ম্যাচে পর্তুগালের সঙ্গে ড্র করায় কঙ্গোকে নিয়ে কি আশাবাদী তারা! একই চিড়িয়াখানার একটি হাতি আগেই ভবিষ্যদ্বাণী করেছিল, মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারাবে, যা পরে সত্যি হয়।

তবে সব পূর্বাভাস যে ঠিক হচ্ছে, তা নয়। ১৪ বছর বয়সী পুমা মুলুক ভবিষ্যদ্বাণী করেছিল চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়াকে হারাবে। দুই দলের প্রতীকের সঙ্গে ঝুলিয়ে রাখা মাংসের মধ্যে চেক প্রজাতন্ত্রের দিকের মাংস বেছে নিয়েছিল সে। কিন্তু মাঠের খেলায় দক্ষিণ কোরিয়া ২-১ গোলে জয় পায়।

অন্য স্বাগতিক দেশ কানাডার একটি অ্যাকুয়ারিয়ামে থাকা ‘সুইমবাপে’ নামের গোল্ডফিশও ম্যাচের ফল অনুমান করছে। কিলিয়ান এমবাপ্পের নাম অনুসারে রাখা এই মাছটি দুটি দেশের পতাকার মধ্যে একটি বেছে নেয়। এখন পর্যন্ত প্রথম ২০টি ম্যাচের মধ্যে দশটির ফল সঠিকভাবে অনুমান করেছে সুইমবাপে। এর মধ্যে জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনার জয়ের পূর্বাভাসও ছিল।

ইংল্যান্ডের কেন্টের একটি বন্যপ্রাণী পার্কের চার মাস বয়সী শিম্পাঞ্জি জেনও আলোচনায় রয়েছে। ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পতাকার মধ্যে ইংল্যান্ডকে বেছে নিয়ে সে আগেই ভবিষ্যদ্বাণী করেছিল ইংল্যান্ড ৪-২ গোলে জিতবে, যা পরে সত্যি হয়। যদিও একই পার্কের ঘোড়া অ্যাঙ্গাস ২০১৮ বিশ্বকাপে তেমন সফল ছিল না।

ব্রাজিলের রিও ডি জেনেইরোর একটি অ্যাকুয়ারিয়ামে থাকা রিতিনহা নামে একটি হাঙর ব্রাজিলের জয়ের পূর্বাভাস দিয়েছিল ব্রাজিল-মরক্কো ম্যাচে। কিন্তু সেই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। অন্যদিকে নিম্বাস নামের একটি বিড়াল আগেই বলেছিল ম্যাচটি ড্র হবে, আর সেটিই শেষ পর্যন্ত মিলেছে।

বিশ্বকাপ যত এগোবে, ততই এসব ‘জ্যোতিষী’ প্রাণীর নতুন নতুন ভবিষ্যদ্বাণী ফুটবলপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)