যশোর, বাংলাদেশ || শনিবার, ২৭ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগের যে জবাব দিলো চীন

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ২৭ জুন,২০২৬, ১২:৫০ এ এম
আপডেট : শনিবার, ২৭ জুন,২০২৬, ১২:৫১ এ এম
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের উদ্বেগের যে জবাব দিলো চীন

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ঢাকা-বেইজিং দ্বিপক্ষীয় সহযোগিতা কোনো ‘তৃতীয় পক্ষের প্রভাব’ দ্বারা প্রভাবিত হওয়া উচিত নয় বলে জানিয়েছে চীন। শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তা দিয়েছে।

সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, চীন-বাংলাদেশ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি কোনো তৃতীয় পক্ষের প্রভাব থেকে মুক্ত থাকা উচিত।’

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া) সাংবাদিকের প্রশ্নের জবাবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

পিটিআইয়ের সাংবাদিকের প্রশ্ন ছিল, তিস্তা প্রকল্পটি ভারতের সীমান্তের খুব কাছে হওয়ায় দিল্লি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

জবাবে মুখপাত্র গুও জিয়াকুন বলেন, তিস্তা নদী ব্যবস্থাপনা বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের একটি প্রকল্প। চীন তার সামর্থ্য অনুযায়ী এই প্রকল্পে সহায়তা করতে প্রস্তুত।

একই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনায় পূর্ণ সমর্থনের কথাও জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফলাফল তুলে ধরতে গিয়ে তিনি বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের শাসনকার্যে দৃঢ় সমর্থন জানায়। দুই দেশ একে অপরের ‘কোর ইন্টারেস্ট’ রক্ষায় পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে মুখপাত্র গুও জিয়াকুন জানান, সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াওইউথাইয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি কুওইংয়ের বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার বিষয়ে ঐকমত্য হয়। বৈঠকে চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের কর্মকর্তাদের চীনে উন্নত প্রশিক্ষণেরও প্রস্তাব দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)