যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ আড্ডায় দুই পুরস্কার বিজয়ী

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৯:২১ পিএম
সুবর্ণভূমি বিশ্বকাপ আড্ডায় দুই পুরস্কার বিজয়ী

মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজিত ‘বিশ্বকাপ কুইজ’ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, ১৩তম পর্বের কুইজ বিজয়ী রুহুল আমিন এবং পঞ্চম দিনের কুইজ বিজয়ী অর্জুন শিকদার।

পুরস্কার গ্রহণের আগে বিজয়ীরা সুবর্ণভূমি স্টুডিওতে তসলিম শিমুলের উপস্থাপনায় ‘পুরস্কার বিজয়ীদের বিশ্বকাপ আড্ডা’ শীর্ষক একটি বিশেষ টকশোতে অংশ নেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, ক্রীড়া লেখক তসলিম শিমুল, সুবর্ণভূমির মাল্টিমিডিয়া রিপোর্টার ইমরান হোসেন রাজ, ভিডিও এডিটর মনিরুল ইসলাম মিশা, মামুনুর রশীদ সাজু, ভিডিও জার্নালিস্ট শোভন খান আলিম।

পুরস্কার হাতে পেয়ে বিজয়ীরা সুবর্ণভূমির এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

পাঠকদের ফুটবল আনন্দ ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সুবর্ণভূমির এই আয়োজন। বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত কুইজ ও প্রেডিকশন প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)