যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ০৮:১২ পিএম
অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা

অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ শিরোপা জয়ের গৌরব অর্জনকারী মাগুরা জেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) ও জেলা ক্রীড়া সংস্থা।

শুক্রবার বিকেলে নোমানী ময়দানে মাগুরা অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান কাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. রুবাইয়াত হোসেন খান এবং অনূর্ধ্ব-১৪ দলের ফুটবল কোচ নুর ইসলামসহ ক্রীড়াঙ্গন-সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ আজিজুল হাসান মোহন। এ সময় বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদুল ইসলাম রূপক এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অধিনায়ক সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, অনূর্ধ্ব-১৭ দলের এই বিজয় মাগুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের। জেলার ফুটবলকে আরও এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে। খেলাধুলার উন্নয়নে জেলার বিভিন্ন মাঠ সংস্কার এবং তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তৈরির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা জাতীয় পর্যায়ে মাগুরার ফুটবলের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)