যশোর, বাংলাদেশ || সোমবার, ২০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় গাছের চারা বিতরণ করলেন নিপুণ রায়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০২:৫৭ পিএম
আপডেট : রবিবার, ১৯ জুলাই,২০২৬, ০৩:৪৮ পিএম
লোহাগড়ায় গাছের চারা বিতরণ করলেন নিপুণ রায়

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচির অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী।

রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় শহরের ঐতিহ্যবাহী লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে তিনি ফলদ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করেন। এ সময় তিনি বিদ্যালয় চত্বরে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

চারা বিতরণ শেষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের সভাপতিত্বে এবং লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

সমাবেশ শেষে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী নড়াইলের উদ্দেশে লোহাগড়া ত্যাগ করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে তিনি সড়কপথে লোহাগড়ার মধুমতী সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়া উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)