যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০১:১২ পিএম
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর,২০২৬, ০৪:০৬ পিএম
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

'নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পীরানী রায়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ট্রাফিক পরিদর্শক (টিআই) আব্দুল হান্নান, মেহেরপুর বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব।

এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নওরীন ইসলাম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পরিবহন সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)