কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধান ভেজানো ড্রামের পানিতে ডুবে ইয়াছিন (১৭ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বেলা ১টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।
ইয়াছিন গ্রামের আলামিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ধান সিদ্ধ করার জন্য ভিজিয়ে রাখা ধানের ড্রামের পানিতে ডুবে যায় শিশু ইয়াছিন। পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে শিশুকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।