যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেয়েলি ঘটনায় উত্তেজনা, বিএনপিনেতার হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ১১:৩৫ পিএম
মেয়েলি ঘটনায় উত্তেজনা, বিএনপিনেতার হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

যশোর শহরের রেলগেট চোরমারা দীঘিরপাড় আদর্শ পাড়ায় একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র কওে তুমুল উত্তেজনাও মারমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন বিএনপিনেতা মারুফুজ্জামান কাঞ্চন। তিনি যশোর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আদর্শপাড়ায় মারুফ হোসেনের বাড়ির দ্বিতীয়তলায় ভাড়া থাকতেন এক নারী (২৩)। মাসতিনেক হলো তিনি ওই বাড়ির একটি রুম ভাড়া নিয়ে বসবাস করেন। ওই বাড়িতে ওবাড়ির সামনে প্রায়ই অনেক লোকজনের উপস্থিতি লক্ষ্য কওে এলাকার মানুষ। স্বাভাবিকভাবে তারা পাহারা বসায়।

গত মঙ্গলবার রাত আটটার দিকে ওই নারীর সাথে সজীব হোসেন নামে এক যুবকের আপত্তিকর অবস্থায় আটক কওে এলাকার লোকজন। এই নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়। সংবাদ পেয়ে ওই ছেলের বড় ভাই ও চাচা ঘটনাস্থলে যান। তাদের সাথে স্থানীয় লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বড় ভাইকে মারপিট করে রক্তাক্ত জখম করে। রাত ১১টার দিকে সংবাদ পান স্থানীয় বিএনপিনেতা মারুফুজ্জামান কাঞ্চন। স্থানীয় লোকজন তাকে বিষয়টি মীমাংসা করিয়ে দেওয়ার অনুরোধ করে। তিনি আহতকে হাসপাতালে পাঠান এবং থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ সেখানে গিয়ে স্থানীয় মানুষের সাথে বসে বিষয়টি মিটিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।
মারুফুজ্জামান কাঞ্চন এলাকাবাসীর প্রস্তাব অনুযায়ী বুধবার সকালে সজিব হোসেনের সাথে ওই নারীর ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেন। বিয়ের পর নবদম্পতি ওই বাড়িতে আছেন।

এ বিষয়ে মারুফুজ্জামান কাঞ্চন বলেন, এলাকায় এই বিষয়টি নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এলাকার লোকজনকে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এলাকার একটি পক্ষ এই বিষয়টি নিয়ে নানা রং লাগানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে।

মানুষকে উপকার করতে গিয়ে উল্টো ‘বদনামের ভাগি’ হচ্ছেন বলে জানিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)