যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইল দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতি মশিয়ার রহমান, সম্পাদক আরমান আলী খান

নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর,২০২৬, ০৮:১৭ পিএম
নড়াইল দলিল লেখক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

Subornovumi মশিয়ার রহমান এবং আরমান আলী খান ছবি:

নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মশিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে আরমান আলী খান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মাছ প্রতীকে মশিয়ার রহমান ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের শেখ শাহিনুর রহমান (শাহীন) পেয়েছেন ৭৬ ভোট।

এ পদে চেয়ার প্রতীকের অপর প্রার্থী সাজ্জাদ আলম খান সজল পেয়েছেন ৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে তালা-চাবি প্রতীকে আরমান আলী খান ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের কাজী রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ ভোট।

সহসভাপতি পদে দেয়ালঘড়ি প্রতীকে মোহাম্মদ আলী খান ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে হরিণ প্রতীকের প্রতিদ্বন্দ্বী ফিরোজ খান পেয়েছেন ৮৫ ভোট।

সদস্য পদে পাঁচজন প্রার্থীর মধ্যে তিনজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন ফুটবল প্রতীকের আব্দুল্লাহ আল মামুন, যিনি পেয়েছেন ১৩২ ভোট; আম প্রতীকের আব্দুর রহিম, যিনি পেয়েছেন ১২৬ ভোট; এবং মই প্রতীকের আব্দুল্লাহ টিটো, যিনি পেয়েছেন ১২২ ভোট।

এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে বই প্রতীকের কাজী তুহিনুর আলম পেয়েছেন ৭৯ ভোট এবং মোরগ প্রতীকের সাইফুল ইসলাম বকুল পেয়েছেন ৮৫ ভোট।

এবারের নির্বাচনে সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সদস্য পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)