যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাকে মারধর, ছোট ভাইকে রক্তাক্ত করলো মাদকাসক্ত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৯:৫২ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১০:১২ পিএম
মাকে মারধর, ছোট ভাইকে রক্তাক্ত করলো মাদকাসক্ত

নেশার টাকার জন্য মাকে মারধর করার প্রতিবাদ করায় বড় ভাইয়ের চাকুর আঘাতে গুরুতর জখম হয়েছেন মিকাইল (১৯) নামে এক তরুণ।

সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে যশোর শহরের ঢাকা রোড খামারবাড়ি বারান্দিপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

মিকাইল বারান্দিপাড়া এলাকার মনিরের ছেলে। তার বড় বড় ভাইয়ের নাম সাগর (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, নেশার টাকার জন্য সাগর তার মাকে মারধর করলে ছোট মিকাইল প্রতিবাদ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সাগর চাকু দিয়ে ছোটভাইকে আঘাত করেন। এতে মিকাইল গুরুতর জখম হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত ডা. সুকান্ত জানান, আহতের শারীরিক অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)