যশোর, বাংলাদেশ || সোমবার, ৯ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় নিহতের স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৮:৩৬ পিএম
আপডেট : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ০৯:২১ পিএম
লোহাগড়ায় নিহতের স্ত্রী ও পুত্রবধূ গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক বিরোধের জেরে কৃষক আফছার শেখকে (৬৫) কুপিয়ে হত্যার ঘটনায় লোহাগড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৫) এখনো পলাতক রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ এই মামলার এজাহারনামীয় আসামি—অভিযুক্ত খায়রুলের মা আনোয়ারা বেগম (৫২) ও স্ত্রী জুঁই বেগমকে (২০) গ্রেপ্তার করে। এর আগে, গত শনিবার (৭ নভেম্বর) রাতে নিহতের বড় ছেলে মো. শামিম শেখ বাদী হয়ে তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় এই হত্যা মামলাটি দায়ের করেন (মামলা নম্বর-৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে খায়রুল শেখ ধারালো বটি দিয়ে তার পিতা আফছার শেখকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আফছার শেখের চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। তবে গুরুতর আহত আফছারকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে স্থানীয় জনতা খায়রুলের মা ও স্ত্রীকে আটকে রেখে পুলিশের হাতে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশি জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহারে নাম আসায় আজ সোমবার তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পিতা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি খায়রুল শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)