যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন নেতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই,২০২৬, ০৯:৪৬ পিএম
দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন নেতা

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ক্ষুব্ধ হয়ে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের একজন জামায়াত নেতা।

একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকার শপথ নিয়ে দুধ দিয়ে গোসল করে দলীয় সম্পর্কের ইতি টানেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের হরিণাগাড়ী গ্রামের দিবাসীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হরিণাগাড়ী গ্রামের মুনসুর সরদারের ছেলে দেলোয়ার হোসেন নূরনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল (অর্থ) সম্পাদক ও যুব বিভাগের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন।

সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলামের পক্ষে তিনি দীর্ঘদিন সক্রিয়ভাবে কাজ করেছেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ এবং পরে দল থেকে তাকে বহিষ্কারের ঘটনায় হতাশ হয়ে দেলোয়ার প্রকাশ্যে প্রায় এক মণ দুধ ঢেলে গোসল করেন।

পরে তিনি দলীয় সব পদ থেকে পদত্যাগ এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকার ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘আমি এই দলের (জামায়াতের) একজন সক্রিয় কর্মী ছিলাম। কিন্তু সাতক্ষীরা-৪ আসনের রাজনৈতিক নেতার অনৈতিক কর্মকাণ্ডে চরম হতাশ ও মর্মাহত হয়েছি। তাই দল ছেড়ে দিচ্ছি। ভবিষ্যতে আর কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হব না’।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা গাজী নজরুল ইসলামের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, দল তাকে বহিষ্কার করেছে। তাকে আর এমপি হিসেবে দেখতে চান না এবং দ্রুত পদত্যাগের দাবি জানান।

দেলোয়ার হোসেনের পদত্যাগের বিষয়ে জানতে নূরনগর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেলোয়ার তাদের কমিটির সদস্য ছিলেন, তবে তিনি বায়তুল মাল সম্পাদক ছিলেন কি না, সে বিষয়ে তার নিশ্চিত জানা নেই।

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘটনাটি শ্যামনগর উপজেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)