যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দ্রুত দেশ ছাড়তে চান চুপ্পু

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ১২:০১ এ এম
দ্রুত দেশ ছাড়তে চান চুপ্পু

সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু দ্রুত দেশ ছাড়তে চান। যে ক’দিন তিনি দেশে আছেন, এই সময়কালে সংবিধান অনুযায়ী সরকার তার যথাযথ সুরক্ষা দেবে।

দেশে নিরাপদে চলাচল করতে পারা এবং বাধাহীনভাবে বিদেশ যাওয়ার নিশ্চয়তা পেয়েই পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সরকারি দল বিএনপি এই একটি অনুরোধ মেনে নিলেও রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো দুর্নীতির অভিযোগ মামলার হবে না তার নিশ্চয়তা সরকার দেয়নি।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে সংবিধানের ৫১ অনুচ্ছেদ যে সুরক্ষা দিয়েছে সেটি তিনি পাবেন নিশ্চিতভাবেই। ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ এই চাঞ্চল্যকর খবরটি দিয়েছে।

খবরে বলা হয়, রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ বা বিএনপির সঙ্গে সমেঝোতার বিষয়টি জামায়াতের শীর্ষ নেতাদের কেউ কেউ আগেই জানতেন।

এম সাইফুল ইসলামের লেখা প্রতিবেদনটিতে বলা হয়েছে, অবশ্য সদ‍্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত দেশের বাইরে চলে যাওয়াকে নিরাপদ মনে করছে সরকার। আওয়ামী লীগের আমলের নির্বাচিত সাবেক এই রাষ্ট্রপতিক দেশে রাজনৈতিকভাবে নানামুখী সমস‍্যায় পড়তে পারেন বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে বিষয়টি ইঙ্গিত পাওয়া গেছে। তবে তারা প্রকাশ্যে কিছু বলতে চাচ্ছেন না।

পদত্যাগের পর সাহাবুদ্দিনও দ্রুত বিদেশ যেতে চাইছেন। পদত্যাগের পর শুক্রবার তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘কিছুটা সুস্থ হলে ১০/১২ দিন পর বিদেশ যাবো।’

সাহাবুদ্দিনের পদত্যাগে কোনো সমঝোতা হয়েছে কি না জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রসঙ্গ এড়িয়ে বলেন, ‘আগামী ৯০ দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে, যা দলের নীতিনির্ধারণী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ বা বিএনপির সঙ্গে সমেঝোতার বিষয়টি জামায়াতের শীর্ষ নেতাদের কেউ কেউ আগেই জানতেন।

নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ এক নেতা বলছেন, ‘তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে অভিসংশন করার চাপ ছিল। এ ছাড়া নানান দিক বিবেচনা করে রাষ্ট্রপতিকে বিএনপি আর রাখতে চায়নি। শেষ পর্যন্ত সম্মানজনক বিদায় দিয়ে বিএনপি চেয়েছে সাহাবুদ্দিন বিদেশে চলে যান।’

সাহাবুদ্দিন পদত্যাগের পরও ভিভিআইপি প্রটোকল পেলেও যেকোনো সময় তার বাসায় এনসিপিসহ যেকোনো সংগঠন ঝামেলা করতে পারে- এমন আশঙ্কা থেকেই বিএনপি তার বিদেশ যাওয়াটাকে নিরাপদ মনে করছে।

বিএনপি নেতারা কৌশল নিয়েছেন, রাষ্ট্রপতি যেহেতু ‘গুরুতর শারীরিক অসুস্থার’ কারণে পদত্যাগ করেছেন তাই তারা এই বাইরে কোনো মন্তব‍্য করবেন না।

শুক্রবার সংবাদ সম্মেলনে স্পিকার ও রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, অন্য কোনো কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কি না? জবাবে তিনি বলেছিলেন, ‘রাষ্ট্রপতি একজন মানুষ। তিনি অসুস্থার কারণে পদত্যাগ করেছেন। এর বাইরে তিনি কোনো কথা বলবেন না।’

মোহাম্মদ সাহাবুদ্দিনও পদত্যাগের পর থেকেই বলছেন, ‘তিনি শারীরিক অসুস্থতার কারণেই পদত্যাগ করেছেন।’ অবশ্য বিএনপি ক্ষমতার আসার পর থেকেই চেয়েছিল দলটি রাষ্ট্রপতিকে সম্মানজনক বিদায় জানাবে।

এ ছাড়া বিদায়ী রাষ্ট্রপতিকে বিএনপি সরকার যে ঝামেলায় ফেলতে চায় না তার বড় প্রমাণ মেলে শনিবার আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের বক্তব্যে‍।

ওই দিন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের উদ্দেশ্যও খতিয়ে দেখা হবে।

আইনমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, রাষ্ট্রপতি থাকাবস্থায় সাহাবুদ্দিনের কোনো সিদ্ধান্তের বিষয়ে কেউ ঝামেলায় ফেলতে চাইলে সরকার তা করতে দিতে চায় না।

তবে, রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার আগপর্যন্ত তিনি দুদকের দায়িত্বে থাকাবস্থায় বা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকাকালীন তার কোনো অনিয়ম বা দুর্নীতি, এস আলম গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতাসহ কোনো অনিয়মের বিষয়ে কোনো দায়িত্ব নিতে চায় না সরকার।

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। বাংলাদেশ ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) হাইকোর্টে দাখিল করা তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালে জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন এবং পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। প্রতিবেদনে এস আলম গ্রুপের ব্যাংকটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, শেয়ার জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং অনিয়মিত ঋণ অনুমোদনের অভিযোগ তুলে ধরা হয়েছে। বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে এবং আগামী বুধবার শুনানির কথা রয়েছে।

শুক্রবার বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান সাহাবুদ্দিন। স্পিকার তা গ্রহণ করে সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। একটি প্রজ্ঞাপনে হাফিজ উদ্দিন আহমদের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয় ও অপর প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে, আইন বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘সেপ্টেম্বরে সংসদ অধিবেশন বসবে এবং ৯০ দিনের মধ্যে সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে।’

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)