যশোর, বাংলাদেশ || বুধবার, ২৯ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গাংনীতে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৭ জুলাই,২০২৬, ০৭:০৮ পিএম
গাংনীতে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা

গাংনী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

কর্মসূচিকে ঘিরে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার বিকেল পাঁচটায় গাংনীতে এনসিপির পদযাত্রা ও পথসভা হওয়ার কথা ছিল। এতে উপস্থিত থাকার কথা এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, নারী শক্তির সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এমপি, নুসরাত তাবাসসুম এমপি, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের।

এরই মধ্যে গাংনীর বিভিন্ন স্থানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের কুশপুতুল ঝুলিয়ে রাখা এবং পথসভা মঞ্চের কাছাকাছি একটি ককটেল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ মোড়, সমাবেশস্থল ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন এবং গোটা এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে, কুশপুতুল ঝুলিয়ে রাখা এবং ককটেল উদ্ধারের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পদযাত্রা ও পথসভা ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কর্মসূচি আয়োজনের প্রস্তুতি চলছিল।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)