যশোর, বাংলাদেশ || সোমবার, ৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৭:৩৮ পিএম
মাগুরায় ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক শাহ ইফতেখার তারিক বলেছেন, আমাদের দল প্রচলিত রাজনৈতিক ধারায় বিশ্বাস করে না। আমাদের মূল লক্ষ্য ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ নিশ্চিত করা।

তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের সময় মানুষের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দেশে যেনো আর কোনো ফ্যাসিবাদী সরকারের উত্থান না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দলের মাগুরা জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধানঅতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
শনিবার বিকেলে শহরের ভায়না মোড়ে আল-নেয়ামা ইন্টারন্যাশনাল হোটেলের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

জেলা সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল। সম্মেলনে মাগুরা জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে হাফেজ মনিরুজ্জামানকে সভাপতি এবং হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)