যশোর, বাংলাদেশ || সোমবার, ৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিভিন্ন স্থানে জামায়াতের ‘গণমিছিল’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৭:২৬ পিএম
আপডেট : শনিবার, ১ আগস্ট,২০২৬, ০৮:৪৫ পিএম
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিভিন্ন স্থানে জামায়াতের ‘গণমিছিল’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বিভিন্ন স্থানে জামায়াতের উদ্যোগে গণমিছিল করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

যশোর: শনিবার যশোরের মণিহার চত্বরে সমাবেশ ও গণমিছিল হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মী, সমর্থকদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা আমির অধ্যাপক গোলাম রছুল এমপি। তিনি বলেন, জনগণের মতামতই গণতন্ত্রের মূল ভিত্তি। গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব। জনগণের রায় বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, আবু জাফর সিদ্দিকী, গোলাম কুদ্দুস, রেজাউল করিম, শাহাবুদ্দিন বিশ্বাস, নূর-ই-আল মামুন, আবুল হাশেম রেজা প্রমুখ।

সমাবেশ শেষে মণিহার চত্বর থেকে একটি ‘গণমিছিল’ বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

খুলনা: গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খুলনায় ‘গণমিছিল’ করেছে জামায়াত।

বিকেলে নগরীর নিউমাকেটস্থ বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেট থেকে এ মিছিল বের হয়। শিববাড়ি মোড়, পাওয়ার হাউস মোড়, ফেরীঘাট মোড় হয়ে ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।

গণমিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তৃতায় দলের খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যে লক্ষ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়েই জুলাই বিপ্লব সাধিত হয়েছে। তাদের রক্তের ওপর দাঁড়িয়েই আপনি এখন ক্ষমতায়। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য আন্দোলনে ক্ষতিগ্রস্ত হননি। তাই স্থানীয় সরকার নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করলে তারা আপনাকে ছাড়বে না।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক নজিবুর রহমান, মাওলানা কবিরুল ইসলাম, অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি. প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, মিম মিরাজ হোসাইন, ছাত্রশিবিরের মহানগরী সভাপতি রাকিব হাসান প্রমুখ।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)