লোহাগড়া প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকিদুল ইসলাম ও সদস্যসচিব কাজী ইকবাল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় দলটির নেতাকর্মী ও সমর্থকেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে সেখানে প্রায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিপলু, সদস্যসচিব মো. ফিরোজ আহমেদ, লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মল্লিক, স্বেচ্ছাসেবক দল নেতা আশিকুর রহমান স্বপন, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন ও মো. আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।