যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৫:২৫ পিএম
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

সিইসি এ এম এম নাসির উদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী ঘোষণা করেছেন।

এর আগের খবরে বলা হয়, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ বিকেল পাঁচটায় শেষ হয়েছে। বৃহস্পতিবার বেলা দুইটায় এই ভোটগ্রহণ শুরু হয়।

সিইসি এ এম এম নাসির উদ্দিন ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দিয়ে বলেন, এখন জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা ভোট গণনা শুরু করবেন। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

ভোটের শুরু থেকে এক ঘণ্টার বেশি সময় ধরে সংসদ কক্ষে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার পাশের আসনে ছিলেন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধানমন্ত্রী নিজের আসনে যখন বসে ছিলেন, তখন তার সামনে দাঁড়িয়ে থাকা সংসদ সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রী বিকাল ৩টা ১৩ মিনিটে সংসদ কক্ষ ছেড়ে নিজের কার্যালয়ে যান। সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সঙ্গে নেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)