যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০১:১৪ পিএম
নড়াইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় জেলা বিএনপির আয়োজনে শহরের চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি চৌরাস্তা থেকে শুরু হয়ে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মোস্তফা কামাল মোস্ত, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জুলফিকার আলী, সাবেক যুগ্ম সম্পাদক আলী হাসান ও সাবেক সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)