যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০২:০৫ পিএম
কেশবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।

বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহসভাপতি প্রভাষক আলা উদ্দিন আলা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর সিদ্দিকী, নুরুজ্জামান চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামসুল আলম বুলবুল, আবদুল হালিম অটল, যুবনেতা মেহেদী হাসান হিমেল ও ছাত্রনেতা আবদুল আজিজ প্রমুখ।

পরে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান দোয়া মাহফিল পরিচালনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)