যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় বিএনপির আলোচনা সভা

চৌগাছা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৬:১৬ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৫ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় বিএনপির আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের চৌগাছায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন কলেজ মাঠে বৃক্ষরোপণ করেন বিএনপির নেতাকর্মীরা। পরে শহরের প্রেসক্লাব মোড়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, উপজেলা কৃষকদলের সভাপতি আজগর আলী, পৌর কৃষকদলের আহ্বায়ক মিলন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দীন ও সদস্যসচিব ইমন হাসান রকি।

আলোচনা সভা শেষে প্রেসক্লাব মোড় থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি চৌগাছা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)