যশোর, বাংলাদেশ || সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুরে র‍্যালি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর,২০২৬, ১০:০৪ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোটচাঁদপুরে র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিটি শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেইন বাজারের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের প্রধান সড়ক।

পরে র‍্যালি শেষে পায়রা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুবকর বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাকে ঘিরে কোটচাঁদপুর শহরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন