স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের নদীয়ার মোড় বর্মণপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, নদী-খাল পুনঃখনন, কৃষিঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য ভাতা নির্ধারণ এবং মাদকের অপব্যবহার রোধসহ সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি যশোরের চাঁচড়া, লেবুতলা, হৈবতপুর ইউনিয়নে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল ইসলাম সাবু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আবদার খান এবং চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।
উঠান বৈঠকে চাঁচড়া বর্মণপাড়া এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।