লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
জামায়াতের নড়াইল জেলার সাবেক নায়েবে আমির বাদশা মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার সন্ধ্যায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজার আজ রবিবার সকাল ৯টায় বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এদিকে, বাদশা মিয়ার মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চুসহ জেলা জামায়াত নেতারা।