যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ন্যায্য মূল্যে সার নিশ্চিতসহ চার দফা দাবিতে যশোরে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪০ পিএম
ন্যায্য মূল্যে সার নিশ্চিতসহ চার দফা দাবিতে যশোরে স্মারকলিপি

কৃষকদের ন্যায্য মূল্যে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ, সার কালোবাজারি বন্ধ, কৃষি খাতের দুর্নীতির তদন্ত এবং ডিজেলসহ জ্বালানি তেল ও বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি বাতিলের দাবিতে যশোরে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক-খেতমজুর সমিতির জেলা কমিটি।

রোববার দুপুরে নীলরতন ধর সড়কে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সমাবেশে বক্তব্য দেন জাতীয় কৃষক-খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান। সংগঠনের যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান স্মারকলিপির লিখিত বক্তব্য পাঠ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সারের ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অনেক ডিলার কৃষকদের চাহিদা অনুযায়ী সার দিচ্ছেন না। ফলে কৃষকদের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলাবাজার বা কালোবাজার থেকে সার কিনতে হচ্ছে। একই সঙ্গে প্রদর্শনী খামারের নামে সরকারি অর্থের অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

এ ছাড়া কৃষি উৎপাদনে ডিজেল ও বিদ্যুতে সরাসরি ভর্তুকি দেওয়া, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল, ধানের লাভজনক মূল্য নির্ধারণ এবং ইউনিয়ন পর্যায়ে সরকারি ধান ক্রয়কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়। কৃষকেরা যতটুকু ধান বিক্রি করতে চান, সরকারকে ততটুকু ধান কেনার ব্যবস্থা করারও দাবি জানিয়েছে সংগঠনটি।

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবি, বিথিকা বিশ্বাস, পলাশ বিশ্বাস, সবর বিশ্বাস, সাহাবুদ্দিন বাটুলসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)