যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিক্ষক নিয়োগে ‘অনিয়মের’ প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ইবি প্রতিনিধি

, কুষ্টিয়া

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৫ পিএম
শিক্ষক নিয়োগে ‘অনিয়মের’ প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণের অভিযোগ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা '২৪-এর অঙ্গীকার, চাকরি পাবে মেধা যার', 'জুলাইয়ের অঙ্গীকার, চাকরি পাবে মেধা যার', 'শিক্ষাঙ্গনে দলীয়করণ, মানি না মানব না', 'নিয়োগ বাণিজ্যের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, মেধার জন্য কোন কার্ডসহ বিভিন্ন স্লোগান দেন। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের সময় মেধাবী শিক্ষার্থীদের বাদ দিয়ে দলীয় বিবেচনায় বিভিন্ন নিয়োগ দেওয়ার প্রবণতা ছিল। বর্তমান সরকারও একই ধরনের প্রক্রিয়া অনুসরণ করছে বলে তারা দাবি করেন। তাই দলীয়করণের পরিবর্তে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান তারা।

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, 'এই সরকার ক্ষমতায় আসার পর শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় বাধা ও হয়রানির পথ বেছে নিয়েছে। এমপিওভুক্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও এনটিআরসিএর পরিবর্তে দলীয়ভাবে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হয়েছে বলে আমরা মনে করি। একইভাবে ভাইভায় নম্বর বাড়িয়ে দেওয়ার মাধ্যমে দলীয়করণের সুযোগ তৈরি করা হয়েছে। দেশের মেধাবী শিক্ষার্থীরা এ ধরনের প্রক্রিয়া মেনে নেবে না।'

তিনি বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি এবং বিভিন্ন জেলায় মেধাবী প্রার্থীদের বাদ দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। তাই মেধাবী শিক্ষার্থীদের হয়রানি না করে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আহ্বান জানাই।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)