যশোর, বাংলাদেশ || সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর সদরের ১১টি ইউনিয়নে কৃষকদলের কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৬ পিএম
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর,২০২৬, ১০:১৬ পিএম
যশোর সদরের ১১টি ইউনিয়নে কৃষকদলের কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল যশোর সদর উপজেলা শাখার আওতাধীন ১১টি ইউনিয়নে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা কৃষকদলের আহ্বায়ক নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লব ও সদস্য সচিব মহসিন আলী এসব কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিগুলো ২১ সদস্যবিশিষ্ট। এতে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্য পদে নেতাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিগুলোর মধ্যে হৈবতপুর ইউনিয়নে আহ্বায়ক করা হয়েছে আব্দুল কুদ্দুসকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রোকুনুজ্জামান। যুগ্ম আহ্বায়ক হিসেবে কামাল হোসেন, জহুরুল ইসলাম, সাইফুল ইসলাম ও আজাহার আলী দায়িত্ব পেয়েছেন। সদস্য সচিব হয়েছেন সাইফুল ইসলাম।

লেবুতলা ইউনিয়নে আহ্বায়ক জহুরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হায়দার আলী এবং সদস্য সচিব আক্তার হোসেন।

ইছালী ইউনিয়নে আহ্বায়ক হারুন অর রশিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহেদ হোসেন এবং সদস্য সচিব জিল্লুর রহমান।

উপশহর ইউনিয়নে আহ্বায়ক ফিরোজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিদুল ইসলাম এবং সদস্য সচিব রমজান মন্ডল।

কাশিমপুর ইউনিয়নে আহ্বায়ক আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান এবং সদস্য সচিব ওসমান গনি।

চুড়ামনকাটি ইউনিয়নে আহ্বায়ক জিয়ারুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম এবং সদস্য সচিব সেলিম হোসেন।

দেয়াড়া মডেল ইউনিয়নে আহ্বায়ক আশিকুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা (মহাদেবপুর) এবং সদস্য সচিব মাসুদ রানা।

আরবপুর ইউনিয়নে আহ্বায়ক ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান (মনা) এবং সদস্য সচিব আরিফুল আলম তুহিন।

চাঁচড়া ইউনিয়নে আহ্বায়ক মোশারফ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার এবং সদস্য সচিব আব্দুস সাত্তার।

রামনগর ইউনিয়নে আহ্বায়ক ইকরাম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং সদস্য সচিব হাবিবুর রহমান।

কচুয়া ইউনিয়নে আহ্বায়ক রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদুর রহমান টিটো এবং সদস্য সচিব সাহেব আলী দায়িত্ব পেয়েছেন।

কমিটিগুলোতে সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যুগ্ম আহ্বায়ক ও সদস্য পদেও দায়িত্ব দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)