যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে দুর্গাপূজা উদযাপন নিয়ে বিএনপির মতবিনিময়

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ০৩:৩৫ এ এম
যশোরে দুর্গাপূজা উদযাপন নিয়ে বিএনপির মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২৫ মিনিট পর্যন্ত যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। সভায় পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, সুধীজন ও বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হকসহ বিএনপি ও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যশোর জেলায় শারদীয় দুর্গাপূজা সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়।’

তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি ও চব্বিশের পলায়নকারী শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোনোভাবেই তাদের এ ধরনের কর্মকাণ্ড সফল হতে দেওয়া হবে না। এ পরিস্থিতি মোকাবিলায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে সচেষ্ট থাকতে হবে। শারদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপিত হয়, সে লক্ষ্যে সরকার ও বিএনপির নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।

রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, বর্তমান সরকার পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানান। আসন্ন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপনের জন্য সবাই সতর্ক রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দল বিএনপি সর্বাত্মক সহযোগিতা করছে, যা অত্যন্ত ইতিবাচক। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)