যশোর, বাংলাদেশ || শনিবার, ১০ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের সাততলা ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর,২০২৬, ১০:২৬ পিএম
আপডেট : শনিবার, ১০ অক্টোবর,২০২৬, ১২:১৬ এ এম
যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের সাততলা ভবন উদ্বোধন

যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সমস্যা সমাধান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাততলা আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট থাকবে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মণিহার সিনেমা হল রোডসংলগ্ন পুরনো বাসস্ট্যান্ড এলাকায় ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন সুবিধা সম্প্রসারিত হবে। পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এসব কর্মীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাদের শ্রম ও নিষ্ঠার ওপর শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থার একটি বড় অংশ নির্ভরশীল।

অথচ আবাসনসহ জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে তাদের নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এসব কর্মীর আবাসন সমস্যা সমাধান ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আশা প্রকাশ করেন, আবাসিক ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলে যশোর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা উন্নত আবাসন সুবিধা পাবেন।

এর ফলে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও মর্যাদা বৃদ্ধিতেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাততলা ভবনটিতে মোট ৪৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে।

পরিচ্ছন্নতা কর্মীদের জন্য পরিকল্পিত আবাসনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নেওয়া এ প্রকল্প বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), যশোর।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)