সুবর্ণভূমি ডেস্ক
প্রবাসীদের কষ্টার্জিত সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘রামরু’ আয়োজিত ‘সোনার মানুষ সম্মিলন’ অনুষ্ঠানে এ কথা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের আইনি সহায়তা দিতে 'লিগ্যাল এইড'-এর মাধ্যমে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিত করা হবে। এই বিশেষ সেবা চালুর প্রক্রিয়াটি দ্রুতই আলোর মুখ দেখবে।
রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী আরও বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির উন্নয়নের মূল সোপান। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি শ্রম রপ্তানি। তবে বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের দেশের শ্রমিকেরা শ্রমের মূল্য কিছুটা কম পাচ্ছেন।’
এই বৈষম্য দূর করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।