স্টাফ রিপোর্টার
, যশোর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর, জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী ৪ নভেম্বর। জননেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা শাখা দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ৪ নভেম্বর সকাল সাড়ে ১০টায় জননেতা তরিকুল ইসলামের কবর জিয়ারত, বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, সাড়ে ১২টায় একই জায়গায় জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে ‘জায়নামাজ, টুপি, তসবিহ’ বিতরণ এবং দিনব্যাপী বিভিন্ন স্থানে গণভোজ ও দোয়া মাহফিল।
এছাড়া ১৪ নভেম্বর বিকেলে যশোর টাউন হল ময়দানে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।