যশোর, বাংলাদেশ || শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় নেতার মৃত্যুতে সাতক্ষীরা জেলা বিএনপির শোক

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৩:৪৯ পিএম
দেবহাটায় নেতার মৃত্যুতে সাতক্ষীরা জেলা বিএনপির শোক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুর রহমান (৪৫) মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত আব্দুর রহমান শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে  তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচএম রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ বাবলু।

শনিবার জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)