যশোর, বাংলাদেশ || শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পরীক্ষায় ফেল করে আত্মহত্যা, চিরকুট উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৫:৫৬ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৬:২১ পিএম
পরীক্ষায় ফেল করে আত্মহত্যা, চিরকুট উদ্ধার

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাতক্ষীরার তালায় হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে তিনি নিজ ঘরে চরম এই পথ বেছে নেন।

মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট (চিরকুট) উদ্ধার করেছে পুলিশ।

চিরকুটে পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র হতাশা এবং বাবা-মায়ের প্রতি গভীর অনুশোচনার কথা উল্লেখ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া চিরকুট ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)