পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘প্রেসক্লাব পাইকগাছা’র সাংবাদিকরা। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে থানা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এ সময় ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া ও বাল্যবিবাহসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা প্রয়োজন।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক পেশাদারত্ব, সমন্বয় ও তথ্যবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাইকগাছার সহসভাপতি রফিকুল ইসলাম ও আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ সানা, দপ্তর সম্পাদক আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, পাঠাগার সম্পাদক নুরুল আমিন পলাশ, নির্বাহী সদস্য জিনারুল ইসলাম এবং সাংবাদিক শাহাদাৎ হোসাইন।