যশোর, বাংলাদেশ || রবিবার, ১ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শিয়ালের কামড়ে মেহেরপুরে নারী-শিশুসহ আহত ১৪

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৭:৫৩ পিএম
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর,২০২৬, ০৮:১৩ পিএম
শিয়ালের কামড়ে মেহেরপুরে নারী-শিশুসহ আহত ১৪

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইলমারী ধলা গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুটি স্থানে তারা আক্রান্ত হন।

আহতদের মধ্যে সাতজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হিন্দা গ্রামের রেজাউল হকের বাড়িতে একটি শিয়াল ঢুকে পড়ে। এ সময় রেজাউলের স্ত্রী আমিরন নেছা শিয়ালটিকে তাড়াতে গেলে সেটি তার হাতে কামড় দেয়। মাকে রক্ষা করতে তার মেয়ে আরশুনা এগিয়ে এলে শিয়ালটি তাকেও জখম করে। এরপর শিয়ালটি বাড়ি থেকে বের হয়ে আশপাশের যাকে সামনে পেয়েছে, তার ওপরই আক্রমণ করেছে। এতে ওই গ্রামের অন্তত ১২ জন আহত হন।

হিন্দা গ্রামে শিয়ালের কামড়ে আহতদের মধ্যে রয়েছেন—বাছিরন (৭৫), শিউলী খাতুন (৪৮), আমিরন খাতুন (৫০), আরশুনা (৩০), নুর মোহাম্মদ (১৮) ও জেরিন (১৬)। এছাড়া একই গ্রামের আরও অন্তত ছয়জন।

এদিকে একই দিন সন্ধ্যায় মাইলমারী ধলা গ্রামে শিয়ালের কামড়ে আরও দুইজন আহত হন। তারা হলেন—স্থানীয় বিএনপি নেতা জাফর এবং আব্দুল খালেক (৪৫)। জাফর জানান, মাইলমারী বিলের ধারে বসে গল্প করার সময় মাঠের দিক থেকে হঠাৎ একটি শিয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই তাদের আক্রমণ করে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাসেল রানা জানান, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিদের হাসপাতালে আনার পর দ্রুত র‍্যাবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন দেওয়া হয়েছে। আহতদের অবস্থা ও প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)