যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বড়দিয়ায় উদীচীর বর্ণাঢ্য শোভাযাত্রা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৮:৫৬ পিএম
বড়দিয়ায় উদীচীর বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সাংস্কৃতিক জাগরণ, মানবিক মূল্যবোধ, সাম্য ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে রোববার (১ নভেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠীর বড়দিয়া শাখা।

শোভাযাত্রায় সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এতে নেতৃত্ব দেন বড়দিয়া শাখা সংসদের সভাপতি দিলরুবা ইয়াসমিন পপী ও সাধারণ সম্পাদক প্রবীর রায়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ, সহসভাপতি অমলেন্দু হীরা ও আনন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শিমুল, কোষাধ্যক্ষ গোবিন্দ দাশ, দপ্তর সম্পাদক অনুপ ভট্টাচার্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক করুনাময় দাশ এবং সংগীতবিষয়ক সম্পাদক অমিত দাশ।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য শিকদার আনিচুর রহমান, কৃষ্ণেন্দু সাহা, অনিমা কীর্তনীয়া, আরিফ শেখ সোহেল, দীপংকর দাশ ও বিধান চন্দ্র দাশসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি বড়দিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সংস্কৃতিচর্চার প্রসার, সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তার চর্চা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

আয়োজকেরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দেশের সাংস্কৃতিক আন্দোলন, মুক্তবুদ্ধির চর্চা, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে আসছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়েছে।

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সংগঠনটির ৫৮ বছরের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রগতিশীল আন্দোলনের ধারাবাহিকতা এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)