পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার ‘প্রেসক্লাব পাইকগাছা’র জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পৌর সদরে ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি আজিজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ সানা, দপ্তর সম্পাদক আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক রাজু আহমেদ, পাঠাগার সম্পাদক নুরুল আমিন পলাশ ও নির্বাহী সদস্য জিনারুল ইসলাম। এছাড়া সভায় সাংবাদিক শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।
সভায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্লাবের অভ্যন্তরীণ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।